Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য ত্রিপুরা বারের সার্টিফিকেট প্রদান

ত্রিপুরা বারের সার্টিফিকেট প্রদান

ত্রিপুরা বারের সার্টিফিকেট প্রদান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ নভেম্বর : ত্রিপুরা বার কাউন্সিলের এনরোলমেন্ট সার্টিফিকেট প্রদান করা হয় শনিবার। অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলা মুক্ত ধারায়। উপস্থিত ছিলেন এডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী, সিনিয়র এডভোকেট পি কে বিশ্বাস, পি কে ধর, পি কে পাল, কে এন ভট্টাচার্য সহ অন্যান্যরা।

 বার কাউন্সিল চেয়ারম্যান রতন দত্ত জানান, ত্রিপুরা বার কাউন্সিলের ইতিহাসে প্রথমবার একসাথে ৪২০ জন আইনজীবীকে সার্টিফিকেট প্রদান করে অনুশীলন করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত সর্বমোট ১০০০ জন এই অনুশীলন করার সুযোগ পেয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি আরো জানিয়েছেন যারা আজকে সার্টিফিকেট পেয়েছে তারা সঠিকভাবে অনুশীলন করে আগামী দিন সমাজের কাজে আসবে। ন্যায় বিচারের দিকে তারা অত্যন্ত দক্ষ হয়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha