Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যশ্রম আইন কার্যকর করার জন্য সরকারকে শুভেচ্ছা

শ্রম আইন কার্যকর করার জন্য সরকারকে শুভেচ্ছা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ নভেম্বর : নতুন চার শ্রমবিধি কার্যকর করে দিল কেন্দ্র। কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, শুক্রবার থেকেই চার শ্রমবিধি কার্যকর হয়ে যাচ্ছে। এই চার শ্রমবিধি সংক্রান্ত বিল বেশ কয়েক বছর আগেই পাশ হয়েছে সংসদে। একটি বিল ২০১৯ সালে পাশ হয়। বাকিগুলি পাশ হয় পরের বছর, ২০২০ সালে। এ বার ওই চার শ্রমবিধি কার্যকর করে দিল নরেন্দ্র মোদীর সরকার।শনিবার ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে শনিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের অফিস সহসম্পাদক চন্দন সূত্রধর জানান ভারতীয় মজদুর সংঘের অধিন নতুন একটি সংগঠন নথিভুক্ত হয়েছে। যার নাম টিআরএলএম কর্মচারী সংঘ।

 এই সংগঠনের রাজ্য সভাপতি হয়েছেন পলাশ রুদ্র পাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সমগ্র দেশে নয়া চারটি শ্রম কোড চালু করেছেন। এইটা একটা ঐতিহাসিক পদক্ষেপ বলা চলে। বিভিন্ন শ্রম আইনকে চারটি শ্রম আইনে পরিণত করা হয়েছে। এইটা শ্রমিকদের স্বার্থে একটা বড় পদক্ষেপ। নয়া শ্রম আইনের ফলে শ্রমিকরা নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজ করে থাকলে দ্বিগুণ মজুরি পাবে। পুরুষ ও মহিলাদের সমান কাজে সমান মজুরি দিতে হবে। এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে এই শ্রম আইন গুলিতে। চন্দন সূত্রধর এইদিন সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের স্বার্থে বেশ কিছু দাবি তুলে ধরেন। শ্রমিকদেড় স্বার্থে শ্রম কল্যাণ বোর্ড গঠনের দাবি জানান। একই সাথে বিশ্বকর্মা পূজার দিন সরকারি ছুটির দাবি জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য