স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ নভেম্বর :নেশার কড়াল গ্রাস থেকে ছাত্রছাত্রীদের দূরে রাখার ক্ষেত্রে আবারো ভূমিকা নিল পূর্ব আগরতলা থানার পুলিশ। বুধবার প্রাচ্য ভারতী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ ছাত্র-ছাত্রীদের সামনে নেশার ভয়ংকর দিকগুলি আলোচনার মাধ্যমে তুলে ধরেন।
কিভাবে তারা এই ভয়ংকর বিপদ থেকে নিজেদের রক্ষা করবে তা নিয়ে সচেতন করেন। এ দিনের আলোচনা শুনে ছাত্র ছাত্রীরা নেশা থেকে নিজেদের দূরে রাখতে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেছেন ওসি। এদিন কমপক্ষে তিন শতাধিক ছাত্র-ছাত্রী আলোচনায় অংশ নেন।

