Wednesday, January 14, 2026
বাড়িরাজ্যশিবনগর মডার্ন ক্লাব থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছবি চুরির অভিযোগ বিধায়কের

শিবনগর মডার্ন ক্লাব থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছবি চুরির অভিযোগ বিধায়কের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ নভেম্বর :আগরতলা শহরের শিবনগর মডার্ন ক্লাব থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছবি চুরি হয়ে গেছে বলে অভিযোগ করলেন এলাকার বিধায়ক গোপাল চন্দ্র রায়। বুধবার রাজধানীর আশ্রম চমনী এলাকায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে খাবার বিতরণ অনুষ্ঠান থেকে এ কথা বলেন তিনি। তিনি প্রশ্ন তুলে বলেন, সিসি ক্যামেরা থাকার পরেও কিভাবে প্রাক্তন প্রধানমন্ত্রী ছবি চুরি হয়? মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ডাঃ মানিক সাহার উদ্দেশ্যে তিনি দাবি জানান পুলিশকে যাতে নিরপেক্ষভাবে কাজ করতে সুযোগ দেন। তিনি আরো বলেন, শুধুমাত্র হাসিমুখে বললেই হবে না যে আইন-শৃঙ্খলা ঠিক রয়েছে।

 আইনশৃঙ্খলা ঠিক থাকলে ওসি মার খেতেন না বলে বিলোনিয়ার ঘটনার উদাহরণ টেনে বলেন গোপাল চন্দ্র রায়। আজকের কর্মসূচি থেকে আরও প্রশ্ন তুলে বলেন বেকারের দুই কোটি চাকরি কোথায় গেছে? ২০১৪ সালে সরকারি প্রতিষ্ঠিত হওয়ার সময় নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল এটা। তিনি পাহাড়ের প্রসঙ্গ টেনে বলেন, সরকার প্রতিশ্রুতি যদি সঠিকভাবে পালন করত তাহলে পাহাড়ে হাহাকার হতো না। বর্তমানে পাহাড়ে হাহাকার চলছে। সরকারি প্রতিশ্রুতি ছিল ২০০ দিনের জায়গার কাজ এবং মজুরি বৃদ্ধি করা হবে। সরকার এই প্রতিশ্রুতি পর্যন্ত পালন করেনি বলে অভিযোগ তুলে তিনি সরকারকে কাঠগড়ায় তুললেন ইন্দিরা গান্ধীর জন্ম জয়ন্তী থেকে। একই সঙ্গে তিনি দাবি করেন, দেশে খাদ্য সুরক্ষা আইন বিভিন্ন সুযোগ সুবিধা সহ বাংলাদেশের মুক্তিযুদ্ধে বড় ভূমিকা ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য