স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ নভেম্বর :বুধবার আগরতলা স্থিত প্রজ্ঞা ভবনে রাবার জাতীয় পুরস্কার ২০২৫ -এর আয়োজন করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরন গিত্তে, রাবার উৎপাদন কমিশনার এন সালি, রাবার বোর্ডের নির্বাহী পরিচালক এম বসন্তগেসান। প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের সূচনা করেন সান্তনা চাকমা।
প্রাকৃতিক রাবারের জন্য রাবার বোর্ডের অনলাইন ট্রেডিং প্লাটফর্মের মাধ্যমে সর্বাধিক পরিমাণে লেনদেনের জন্য এমরুব বেস্ট পারফর্মার প্রদান করা হয়। পুরস্কার বিভিন্ন বিভাগ সর্বাধিক সংখ্যক ট্রেড অর্জনকারী বাজারগুলিকে ২৫ হাজার টাকা নগদ পুরস্কার এবং একটি প্রশংসা পত্র দেওয়া হয়। যার লক্ষ্য প্ল্যাটফর্মের মাধ্যমে বৃহত্তর অংশগ্রহণ এবং বাণিজ্য প্রচার করা হয় বলে জানান মন্ত্রী সান্তনা চাকমা। তিনি আরো বলেন, রাবার উৎপাদনের ক্ষেত্রে ত্রিপুরা দ্বিতীয় স্থান অধিকার করেছে। এই শিল্পকে আগামী দিন আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় সেদিকে গুরুত্ব দিতে চাইছে সরকার। পাশাপাশি যারা রাবার শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে তাদের কিভাবে বিকাশ ঘটানো যায় সেদিকে নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্ন দেখছেন, সেই বিষয়ে কাজ করে চলেছে রাজ্য সরকার।

