Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য ইন্দিরা গান্ধীর জন্ম জয়ন্তী উদযাপন

ইন্দিরা গান্ধীর জন্ম জয়ন্তী উদযাপন

ইন্দিরা গান্ধীর জন্ম জয়ন্তী উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ নভেম্বর :দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯১৭ সালে ১৯ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন।  তিনি ১৯৬৬ সালের জানুয়ারি থেকে ১৯৭৭ সালের মার্চ এবং পুনরায় ১৯৮০ সালের জানুয়ারি থেকে ১৯৮৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করে গেছেন। তিনিই ভারতে তৃতীয় দীর্ঘতম মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন । আজ উনার ১০৮ তম জন্মদিন। তাই দিনটি প্রদেশ কংগ্রেস যথাযথ মর্যাদার সঙ্গে পালন করার উদ্যোগ গ্রহণ করে।

এদিন কংগ্রেস ভবনের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক গোপালচন্দ্র রায় এবং দলীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এছাড়াও অন্যান্য শাখা সংগঠনের পতাকাও উত্তোলন করা হয়। পরে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্যরা নেতৃত্ব। পরে গান্ধী ঘাট শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতৃত্ব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha