Monday, August 24, 2026
বাড়ি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, অষ্টম বেতন কমিশন নিয়ে আন্তরিক সরকার

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, অষ্টম বেতন কমিশন নিয়ে আন্তরিক সরকার

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, অষ্টম বেতন কমিশন নিয়ে আন্তরিক সরকার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ নভেম্বর : অষ্টম বেতন কমিশন নিয়ে দীর্ঘদিন ধরে রাজ্যের কর্মচারী মহল আন্দোলন করে আসছে। এবার কেন্দ্র সরকারের তৎপরতায় অষ্টম বেতন কমিশনের জন্য রাজ্য সরকার রিপোর্ট পেশ করবে। সে বিষয়ে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বুধবার মহাকরণে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে ১৪ দফা দাবি নিয়ে রাষ্ট্রবাদী কর্মচারী  সংঘ ডেপুটেশন প্রদান করতে যায় তখন সে বিষয়টি উত্থাপন করেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অষ্টম বেতন কমিশন নিয়ে বলেন, গত তিন নভেম্বর কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশ্যের অধীনে একটি কমিটি গঠন করেছে। এই কমিটিকে ১৮ মাসের সময় দেওয়া হয়েছে রিপোর্ট জমা দেওয়ার জন্য।

 মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিভিন্ন সময় দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন। সরকারও অষ্টম বেতন কমিশনের জন্য অত্যন্ত আন্তরিক বলে জানান মন্ত্রী। এদিকে ডেপুটেশন প্রদান করতে আসা রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক সঞ্জয় সূত্রধর বলেন, অর্থ দপ্তরের সম্মতি সহ সকল প্রকার চুক্তিভিত্তিক কর্মচারী ডি আর ডব্লিউ, পি টি ডব্লিউ, ক্যাজুয়েল এবং স্থায়ী শ্রমিকদের নিয়মিতকরণ করার জন্য। কেন্দ্র সরকারের অষ্টম বেতন কমিশনের ধাচে একটি পূর্ণাঙ্গ বেতন কমিশন গঠন করা, ১৬ তম অর্থ দপ্তরের রিপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বরের মধ্যে কর্মচারী ও পেনসন ভোগীদের বকেয়া ২২ শতাংশ মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ভাতা রিলিফ অবিলম্বে প্রদান করার জন্য। মন্ত্রীর সঙ্গে এই বিষয়গুলি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha