Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যমহিলা বিশ্ববিদ্যালয় সহ চার শতাধিক নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে

মহিলা বিশ্ববিদ্যালয় সহ চার শতাধিক নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ নভেম্বর :মঙ্গলবার সচিবালয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার পৌরহিত্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্যের বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বুধবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগরতলা স্থিত মহিলা মহাবিদ্যালয় সরকারি মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নিত করা হবে।

অপরদিকেত্রিপুরা ইনস্টিটিউট টেকনোলজিকে ত্রিপুরা টেকনিক্যাল ইউনিভার্সিটিতে উন্নিত করা হবে। একই সাথে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে চার শতাধিক শূন্য পদ পুরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আরবান দপ্তরে ১৪ টি নতুন টেকনিক্যাল পোস্টে নিয়োগ সহ রাজ্যে নতুন করে ১১৯ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করে সেগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের সিদ্ধান্ত নিয়োগ নেওয়া হবে।

কোঅপারেটিভ দপ্তরে ৯৭ টি পদে জে আর বি টি-র মাধ্যমে নতুন নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। টিবিএসসি- পরীক্ষার মাধ্যমে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে ২৮ জন আই.সি.ডি.এস সুপারভাইজার। তথ্য দপ্তরের অধীন ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটে নিয়োগ করা হবে ৮ জন ফ্যাকাল্টি মেম্বার। মন্ত্রী আরো বলেন মন্ত্রিসভার বৈঠকে গ্রহণ করা সিদ্ধান্তগুলি বর্তমান সরকারের নিঃসন্দেহে বড় পদক্ষেপ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য