Thursday, March 12, 2026
বাড়িরাজ্যপুলিশকে গাঁজা আটক করে দেখালো সাধারণ মানুষ

পুলিশকে গাঁজা আটক করে দেখালো সাধারণ মানুষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ নভেম্বর : তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালকে করিডোর হিসাবে ব্যবহার করে গাঁজা পাচারের চেষ্টা। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের পিছনের দিকে নির্জনতার সুযোগে গাঁজা পাচার করতে আসে দুই যুবতী সহ চারজন যুবক। তারা একটি ইকো গাড়ি ও একটি বাইক নিয়ে আসে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত বেসরকারি নিরাপত্তারক্ষীরা তাদেরকে দেখে সন্দেহ হওয়ায় তাদের পিছু ধাওয়া করে।

তখন গাজা নিয়ে আসা যুবক ও যুবতিরা গাঁজা ভর্তি দুটি ব্যাগ হাসপাতাল চত্বরে ফেলে ইকো গাড়ি এবং বাইক নিয়ে চার যুবক পালিয়ে যায়। এবং দুই যুবতী হাসপাতালের সামনের দিক দিয়ে পালিয়ে যায়। কিন্তু অবাক করার বিষয় হলো চার যুবক ও দুই যুবতী পালিয়ে যাওয়ার পর এক যুবক ফেলে দিয়ে যাওয়া দুটি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন হাসপাতাল চৌমুহণীর যুবকরা তাকে ধরে ফেলে। তার কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসার কথা শুনে ঐ যুবকও দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইটি ব্যাগ থেকে ১৬ প্যাকেট গাজা উদ্ধার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে যায়। তেলিয়ামুড়া থানার এক মহিলা পুলিশ অফিসার জানান মোট ১৬ প্যাকেট গাঁজা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার প্যাকেট গুলি থানায় নিয়ে গিয়ে পরিমাপ করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য