Thursday, February 5, 2026
বাড়িরাজ্য১৭৫ ফুট চোরাই সেগুন কাঠ উদ্ধার

১৭৫ ফুট চোরাই সেগুন কাঠ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ নভেম্বর :গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল উত্তর জেলা বন দপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৬ টা নাগাদ ধর্মনগর মহকুমার বন দপ্তরের আধিকারিক সুপ্রিয় দেবনাথের নেতৃত্বে বন কর্মীরা চুড়াইবাড়ি ফরেস্ট বিটের অধীন চুরাইবাড়ি, ফুলবাড়ি, লক্ষীনগর এলাকায় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ১৭৫ ফুট চোরাই সেগুন কাঠ উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা।

 পাশাপাশি ঐ সকল এলাকায় অভিযান চলাকালীন সময় TR-05A-2597 ও TR-05-4375 নাম্বারের দুইটি অটো আটক করে। এই অটো দুইটিতে বিপুল পরিমাণ কাঁটা আগর গাছ মজুত ছিল। এদিন চুরাইবাড়ি ফরেস্ট বিটের অধীন চুরাইবাড়ি, ফুলবাড়ি ও লক্ষীনগর এলাকায় পৃথক পৃথক স্থানে অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন ধর্মনগর মহকুমার বন দপ্তরের আধিকারিক সুপ্রিয় দেবনাথ। সুপ্রিয় দেবনাথ এইদিনের অভিযানের বিষয়ে বিস্তারিত জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য