Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য নদীর উপর সেতু নির্মাণের দাবিতে সড়ক অবরোধ

নদীর উপর সেতু নির্মাণের দাবিতে সড়ক অবরোধ

নদীর উপর সেতু নির্মাণের দাবিতে সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।   ১৩ নভেম্বর :  লংতরাভ্যলি মহকুমার ছামনু ব্লকাধীন দেবেন্দ্র কারবারী এলাকার সাধারণ মানুষ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে মনু-ছামনু এবং বনকুমারী-মানিকপুর রাস্তার মুখে গাছ ফেলে পথ অবরোধ করে। যার ফলে ছামনু থেকে কেউ মনু, ছৈলেংটা যেতে পারিনি সেই নির্দিষ্ট সময়। মনুঘাট, ছৈলেংটা থেকে রেল যাত্রী এবং সরকারী কর্মচারীরা অফিসে যেতে পারেনি তখন ।

 এক কথায় সেই সময়ে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে ।দেবেন্দ্র কারবারী পাড়ার লোকদের একমাত্র দাবি হল,ক্ষেত্রীছড়া রাস্তার মুখ থেকে দেবেন্দ্র কারবারী পাড়া পর্যন্ত, ছামনু নদীর উপর সেতু নির্মাণ করতে হবে।  তার কারন হিসাবে বর্ষার সময় ছামনু নদীতে জল বাড়লে কোথাও যাতায়াত করতে পারেননা কেউ। এমনকি যতদিন নদীতে জল বাড়লে ঐসব পাড়ার লোকেরা গৃহবন্দি অবস্থায় থাকে। ছাএ ছাত্রীরা স্কুলে যারায়াত করতে পারেননা। সেই পাড়ায় নেই জলের ব্যবস্থা, ছামনুনদীর উপর ব্রীজ তৈরী করে দেবার জন্য প্রাক্তন জেলাশাসক, মহকুমা শাসক, ব্লক আধিকারিক সবাই প্রতিশ্রুতি দেন। কিন্তু কেউ প্রতিশ্রুতি রাখেন নি। যার কারণে তাদের এই পথ অবরোধ। ধলাই জেলার জেলাশাসক এসে লিখিত প্রতিশ্রুতি না দিলে তারা অবরোধ তুলবেন না বলে মতো হুমকির সুরে জানিয়ে দিলেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha