Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য পরিত্যক্ত জলাশয় গুলি সংস্কার করে কাজে লাগানোর উদ্যোগ মৎস্য দপ্তরের : সুধাংশু

পরিত্যক্ত জলাশয় গুলি সংস্কার করে কাজে লাগানোর উদ্যোগ মৎস্য দপ্তরের : সুধাংশু

পরিত্যক্ত জলাশয় গুলি সংস্কার করে কাজে লাগানোর উদ্যোগ মৎস্য দপ্তরের : সুধাংশু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।   ১৩ নভেম্বর :   মৎস্য দপ্তরের রাজ্য ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। আগরতলার গোর্খা বস্তিস্থিত মৎস্য অধিকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের সচিব দীপা ডি  নায়ার, মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস সহ বিভিন্ন জেলার মৎস্য দপ্তরের আধিকারিকরা।

মন্ত্রী সুধাংশু দাস জানান মৎস্য দপ্তরের রাজ্য ভিত্তিক দ্বিতীয় পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় এইদিন। বৈঠকে দপ্তরের বিগত ৬ মাসে যে লক্ষ্যমাত্রা ছিল তা কতটা বাস্তবায়িত হয়েছে সেই বিষয়ে আলোচনা হয়েছে। দপ্তর যে সকল প্রকল্প হাটে নিয়েছে, সেই প্রকল্প গুলি কতটা বাস্তবায়িত হয়েছে সেই বিষয়েও আলোচনা হয়েছে। একই সাথে আগামি দুই থেকে তিন মাসে মৎস্য দপ্তর আর কি কি কাজ করবে সেই বিষয় গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রাজ্যে মাছের চাহিদা অনুযায়ী যোগান কিছুটা কম রয়েছে। তাই পরিত্যক্ত জলাশয় গুলি সংস্কার করে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন নতুন পুকুর খননের উপর জোর দেওয়া হয়েছে। বর্তমানে গোমতী, সিপাহীজলা ও ধলাই জেলায় চাহিদার তুলনায় বেশি মাছ উৎপাদন হয় বলেও জানান মন্ত্রী সুধাংশু দাস।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha