বাড়িরাজ্যডি.ওয়াই.এফ.আই -র ডেপুটেশন

ডি.ওয়াই.এফ.আই -র ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ নভেম্বর :রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায় মাফিয়া তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী। গত দুদিন ধরে এলাকায় টানটান পরিস্থিতি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও প্রশাসনের নজরে রয়েছে গোটা এলাকা। এর মধ্যে মঙ্গলবার সদর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল ডি.ওয়াই.এফ.আই রামনগর লোকাল কমিটি।

 গত কয়েকদিন ধরে রামনগর বিধানসভা কেন্দ্রের বর্ডার গোল চক্কর এলাকায় অসান্তির প্রতিবেশ বিরাজ করছে। তাই বর্ডার গোলচক্কর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মঙ্গলবার ডি.ওয়াই.এফ.আই রামনগর লোকাল কমিটির পক্ষ থেকে সদর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল। ডেপুটেশন প্রদানের পর ডি.ওয়াই.এফ.আই রামনগর লোকাল কমিটির সম্পাদক জানান গত দুই থেকে তিন দিন ধরে বর্ডার গোলচক্কর এলাকায় অসান্তির পরিবেশ বিরাজ করছে। তাই এলাকায় শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে এইদিন সদর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য