স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ নভেম্বর : জিরানিয়া ফেন্সি কান্ডে ধৃত অরুণ ঘোষ অসুস্থ হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিককে বাধা দিলেন পুলিশ প্রশাসন। তবে অরুণ ঘোষ জানান, গত পাঁচ অক্টোবর কোমরে ব্যথা পেয়েছিলেন। তার কোমরে আট নম্বর হাড় ভাঙ্গা আছে। তাকে নিয়ে আসা হয়েছে জিবি হাসপাতালে। চিকিৎসক সার্জারি ওয়ার্ডে রেফার করেছে তাকে।
কিন্তু প্রশ্ন হল কোমরের যদি হাড় ভাঙ্গা থাকে তাহলে কিভাবে তিনি শয্যায় বসে আছেন? আসলে কি রহস্য রয়েছে পেছনে সেটা নিয়ে মুখ খুলতে চাইছে না প্রশাসন। এমনটা প্রশ্নের মূল কারণ হলো গত চার নভেম্বর যখন আগরতলা বিমানবন্দরে কলকাতা থেকে নিয়ে আসা হয়েছিল তখন তিনি সাধারণভাবে হেঁটে পুলিশের গাড়িতে উঠেছিলেন। উল্লেখ্য, গোপন খবরের ভিত্তিতে গত ১৬ অক্টোবর মালবাহী ট্রেনের দুটি বগি থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ আটক করেছিল পুলিশ, রেল পুলিশ, কাস্টমস ও আসাম রাইফেলসের জওয়ানরা। তদন্ত নেমে পুলিশ গত রবিবার রাতেই মূল অভিযুক্ত অরুন ঘোষকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়।

