বাড়িরাজ্যআধার কার্ডের আবেদন করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার জনগণ

আধার কার্ডের আবেদন করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার জনগণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ অক্টোবর:  আধার কার্ডের মেশিন নষ্ট। প্রতিদিন ৩৬ টির বেশি আধার কার্ডের আবেদন জমা নেওয়া হয় না। বৃহস্পতিবার ভোর চারটায় এসে লাইনে দাঁড়িয়েছেন আধার কার্ড করার জন্য। এই দৃশ্য সোনামুড়া অফিস টিলা এলাকার আধার কার্ড করার বিভাগে। জানা যায়, দালাল প্রথা বন্ধ করতে এই নিয়ম চালু করেছিলো মহকুমা শাসক, কয়েক দিন সঠিক পরিষেবা ফেলেও অফিসে কয়েক কম্পিউটার সহ আঁধার অফিসে কিছু সমস্যা থাকায় একটি কম্পিউটার চলছে কাজ।

 যার ফলে এই সমস্যা তৈরি হয়েছে নতুন করে। শুধু আঁধার নয়, অফিসটিলার সব কাগজপত্র তৈরি করতে গেলে একই দশা, লাগাত খবর প্রকাশের পর মাসখানেক সঠিক পরিষেবা থাকলেও ফের তলানিতে সরকারি পরিষেবা। এক মহিলা জানান তিনি গত দুদিন ধরে এসে লাইন ধরতে না পেরে বাড়ি ফিরে গেছেন। আজ ভোর চারটায় এসে দুই নম্বরে দাঁড়িয়েছেন। অফিস খোলার পর ছেলের জন্য আধার কার্ডের আবেদন করবেন। তবে বিকাশ ত্রিপুরায় কেন এমন খেসারত সাধারণ জনগণকে দিতে হচ্ছে প্রশ্ন সকলের মনে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য