Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যবিমান পরিবহন ক্যারিয়ার গাইডেন্সের আয়োজন

বিমান পরিবহন ক্যারিয়ার গাইডেন্সের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ অক্টোবর:  বৃহস্পতিবার এমবিবি বিমানবন্দর কর্তৃক আয়োজিত বিমান পরিবহন ক্যারিয়ার গাইডেন্স অনুষ্ঠিত হয়। উমাকান্ত একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা এম বি বি বিমান বন্দরের অধিকর্তা কৃষান মোহন নেহরা, উমাকান্ত বাংলা মাধ্যমের প্রধান শিক্ষক দুলাল দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক প্রবাল ভৌমিক সহ অন্যান্যরা।

বিমান পরিবহন ক্ষেত্রে সম্ভাবনার কথা মাথায় রেখে কেন্দ্রীয় বেসকারি বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু সারা দেশের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিমান পরিবহনে ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম চালু করেন। এদিন শিক্ষার্থীদের সাথে আগরতলা বিমানবন্দরের অধিকর্তা মত বিনিময় করেন। দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বিমান পরিবহন ক্ষেত্রে বিভিন্ন ক্যারিয়ারের পথ সম্পর্কে অনুপ্রাণিত করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য