বাড়িরাজ্যনির্বাচনকে সামনে রেখে আদিবাসী কংগ্রেসের রুদ্ধশ্বাস বৈঠক

নির্বাচনকে সামনে রেখে আদিবাসী কংগ্রেসের রুদ্ধশ্বাস বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ অক্টোবর : আসন্ন ভিলেজ কমিটির নির্বাচন এবং টিটিএএডিসি নির্বাচনের জন্য রণকৌশল তৈরি করছে রাজ্যের অন্যতম বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া বলেন, আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে আদিবাসী কংগ্রেস দলের অবস্থান নিয়ে আজকের এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক নিয়ে বলতে গিয়ে একটা শ্রেণি পরিকল্পিতভাবে জাতি উপজাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে চলেছে। অপরদিকে সম্প্রতি আমবাসায় প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। এর তীব্র নিন্দা জানায় আদিবাসী কংগ্রেস। এটা কোনভাবেই কাম্য নয় রাজ্যের স্বার্থে। এমনটাই জানান শব্দ কুমার জমাতিয়া।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য