বাড়িরাজ্যকংগ্রেস ভবনে আগুন লাগানোর অভিযোগ করল কর্মী সমর্থকরা

কংগ্রেস ভবনে আগুন লাগানোর অভিযোগ করল কর্মী সমর্থকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ অক্টোবর : বিশালগড় কংগ্রেস ভবনে দুষ্কৃতিকারীরা অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ তুলে বিশালগড় থানায় ডেপুটেশন প্রদান করল জেলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তথা আইনজীবী নিগমানন্দ গোস্বামী, যুবক কংগ্রেস নেতা এরশাদ মিয়া, ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব।

 তাদের অভিযোগ ২০১৮ সালের পর বিশালগড়ের নিচের বাজার এলাকার ঐতিহ্যবাহী কংগ্রেস ভবনটি খুলতে দেয়নি শাসক দল। বহুবার এই কংগ্রেস ভবন খুলে কর্মী সমর্থকরা কাজ করার চেষ্টা করেছে। অথচ তাদের বাধার মুখে পড়তে হয়েছে বারবার। এর মধ্যে মঙ্গলবার এই কংগ্রেস ভবনটি দুষ্কৃতিকারীরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরবর্তী সময়ে কর্মী সমর্থকরা গিয়ে দেখেন কিছু কাগজ জমা করে এই কংগ্রেস ভবনে আগুন লাগানো হয়েছে। এ বিষয়ে অবগত করে অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি করা হয়। পুলিশ যদি তাদের গ্রেফতার না করে তাহলে কংগ্রেস কংগ্রেসের মত করে হাঁটবে বলে জানান তারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য