Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য শান্তিরবাজারের ঘটনায় জড়িত থাকা একজনকে আটক করল পুলিশ

শান্তিরবাজারের ঘটনায় জড়িত থাকা একজনকে আটক করল পুলিশ

শান্তিরবাজারের ঘটনায় জড়িত থাকা একজনকে আটক করল পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ অক্টোবর : ২৩ অক্টোবর সিভিল সোসাইটি অফ ত্রিপুরার ডাকা বনধকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পরে কমলপুরের শান্তিরবাজারে। বনধ সমর্থকরা তাণ্ডব চালায় দোকানপাটে। ভাংচুর করা হয় বহু দোকানপাট। মারধর করা হয় নিরিহ মানুষকে। বনধ সমর্থকরা প্রাণঘাতী হামলা চালায় সালেমা ব্লকের বিডিও অভিজিৎ মজুমদার, ইঞ্জিনিয়ার অনিমেষ সাহার উপর। গুরুতর ভাবে তারা আহত হয়। বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর নড়েচড়ে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

 মুখ্যমন্ত্রী আরক্ষা প্রশাসনকে নির্দেশ দেন কমলপুরের শান্তিরবাজারের ঘটনার সাথে যারা যুক্ত তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করার জন্য। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই শান্তিরবাজারের ঘটনার সাথে যুক্তদের গ্রেপ্তার করতে ময়দানে ঝাপিয়ে পরে পুলিস। অবশেষে শনিবার রাতে পুলিস সালেমা থানা এলাকার মহারানী থেকে রিয়াজ দেব্বর্মা নামে এক জনকে আটক করে। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় এক দল দুষ্কৃতি পুলিশের গাড়িতে হামলা চালায়। ধৃত রিয়াজ দেববর্মাকে ছাড়িয়ে নিতে। যদিও পুলিস বুদ্ধি মত্তার পরিচয় দিয়ে ধৃত রিয়াজ দেববর্মাকে থানায় নিয়ে যায়। অপরদিকে পুলিস শান্তিরবাজার থেকে রত্নদ্বীপ রুদ্রপাল নামে আরও এক জনকে গ্রেপ্তার করে। ধৃত দুই জনকে নিরাপত্তার সুবাদে পুলিস গোপন জায়গায় রেখে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। যদিও দুই অভিযুক্তকে আটক করার বিষয়ে পুলিস মুখ খুলতে নারাজ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha