স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ অক্টোবর : স্বাস্থ্য দপ্তর থেকে ৮৫ টি পদে শিক্ষিত যুবকদের নিয়োগের ব্যবস্থা সরকার গ্রহণ করেছে। ১৮ মে পর্যন্ত প্রায় ১৮ হাজারের বেশি যুবক যুবতীরা আবেদনপত্র জমা করেছে স্বাস্থ্য দপ্তরে। প্রদেশ যুব কংগ্রেসের দাবি ২০১৮ সালের নিয়োগ নীতি অনুযায়ী ও.এম.আর শীটে পরীক্ষা দিতে হবে ছাত্র-ছাত্রীদের। সঙ্গে সিলেবাস ও ঘোষণা করে দেওয়া হয়। কিন্তু ২০২১ এর বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৪ সালে যে পরীক্ষা হয়েছিল সেখানে ও.এম.আর শীটের পরিবর্তে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে সাদা কাগজে।
যুব কংগ্রেসের অভিযোগ এভাবে সাদা কাগজে পরীক্ষা নেওয়ার ফলে বিষয়টাকে দুর্নীতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এ বছর ২৫-২৬ অক্টোবর পরীক্ষা দেওয়ার কথা। কিন্তু সিলেবাস এখনো ঘোষণা করা হয়নি। যুব কংগ্রেসের দাবি অতিসত্বর পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করে সিলেবাস দেওয়া হয় এবং পরীক্ষা যাতে নেওয়া হয় ও.এম.আর শীটে। যুব কংগ্রেসের দাবি সিলেবাস না দিয়ে আবার এই নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। শুক্রবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে অক্টোবর নিয়োগ সংক্রান্ত পরীক্ষার বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নতুন করে বিজ্ঞপ্তি জারি ও সিলেবাস প্রকাশ করা সহ ও.এম.আর শীটে পরীক্ষা গ্রহণের ব্যবস্থার মধ্য দিয়ে দুর্নীতি মুক্ত ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একটি স্মারকলিপি তুলে দিল যুব কংগ্রেস। ছিলেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীল কমল সাহা সহ অন্যান্য নেতৃত্ব।

