Monday, July 27, 2026
বাড়ি রাজ্য বাম শিক্ষক কর্মচারী সংগঠনের শিক্ষা ভবন অভিযান ১৮ ই অক্টোবর

বাম শিক্ষক কর্মচারী সংগঠনের শিক্ষা ভবন অভিযান ১৮ ই অক্টোবর

বাম শিক্ষক কর্মচারী সংগঠনের শিক্ষা ভবন অভিযান ১৮ ই অক্টোবর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ অক্টোবর : ১ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টের একটি রায়ে দেশ ব্যাপী আলোড়ন পড়ে যায়। সুপ্রিমকোর্টের রায়ে উল্লেখ করা হয়েছে যে সকল শিক্ষকের চাকুরির মেয়াদ ৫ বছরের বেশি রয়েছে তাদেরকে চাকুরি করতে হলে দুই বছরের মধ্যে টেট পাস করতে হবে। অন্যথায় বাধ্যতা মূলক চাকুরি থেকে অবসরে চলে যেতে হবে। অপরদিকে যে সকল শিক্ষকের চাকুরির মেয়াদ ৫ বছরের কম তাদেরকে পদোন্নতি নিতে গেলে টেট পাস করতে হবে।

সুপ্রিমকোর্টের এই রায়ের ফলে সমগ্র দেশের ২৫ লক্ষাধিক শিক্ষকের চাকুরি ঝুকির মধ্যে পড়ে যায়। বৃহস্পতিবার মেলারমাঠস্থিত শিক্ষক ভবনে সাংবাদিক সম্মেলন করে সুপ্রিমকোর্টের এই রায়ের বিরোধিতা করেন ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ,বি,রোড-এর সাধারণ সম্পাদক আশিস চৌধুরী। সাংবাদিক সম্মেলন তিনি আরো জানান সুপ্রিমকোর্টের এই রায় বের হওয়ার পর তারা বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তার সাথে সাক্ষাৎ করার জন্য চিঠি দিয়ে সময় চেয়েছিলেন। কিন্তু শিক্ষা দপ্তরের অধিকর্তা ওনাদের চিঠির কোন জবাব দেয় নি।

পরবর্তী সময় সুপ্রিমকোর্টের এই রায়ের বিরোধিতা করে সুপ্রিমকোর্টে রিভিউ পিটিশন দাখিল করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদান করেন। ইতিমধ্যে দেশের একাধিক রাজ্য সুপ্রিমকোর্টের এই রায়ের বিরোধীতা করে সুপ্রিমকোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে। সংগঠনের নেতৃত্বরা জানান সুপ্রিমকোর্টের এই রায়ের প্রতীবাদ জানিয়ে ১৮ অক্টোবর বিকালে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট গন ডেপুটেশান প্রদান করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান