Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য ত্রিপুরেশ্বরী মন্দিরের নিরাপত্তা খতিয়ে দেখলেন এসপি

ত্রিপুরেশ্বরী মন্দিরের নিরাপত্তা খতিয়ে দেখলেন এসপি

ত্রিপুরেশ্বরী মন্দিরের নিরাপত্তা খতিয়ে দেখলেন এসপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ অক্টোবর : সামনেই আলোর উৎসব দীপাবলি। দীপাবলি উৎসবকে সামনে রেখে উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে শুরু হয়ে গেছে প্রস্তুতি। বৃহস্পতিবার উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির সরজমিনে পরিদর্শন করেন গোমতী জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে সহ অন্যান্য আধিকারিকরা।

মূলত দীপাবলি উৎসবের সময় মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের নিরাপত্তা সুনিশ্চিত করতে এইদিন মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির পরিদর্শনকালে এক সাক্ষাৎকারে জেলা পুলিশ সুপার কিরন কুমার কে জানান দীপাবলি উৎসবে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ২ হাজার ৫০০ আরক্ষা কর্মী মোতায়েন করা হবে। ৩৭ টি সিসি ক্যামেরা লাগানো হবে। ২৮ টি ড্রপ গেইট থাকবে। ৮ টি পুলিশ সহায়তা কেন্দ্র ও ১০ টি ওয়াচ টাওয়ার থাকবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান