Monday, August 10, 2026
বাড়ি রাজ্য গুলিতে জওয়ানের রহস্যজনক মৃত্যু

গুলিতে জওয়ানের রহস্যজনক মৃত্যু

গুলিতে জওয়ানের রহস্যজনক মৃত্যু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : বি.এস.এফ জওয়ানের রহস্যজনক রক্তাক্ত দেহ উদ্ধার। মৃত জওয়ানের নাম বালুরাম কুড়ি। বয়স ৩২ বছর। ঘটনা শুক্রবার তেলিয়ামুড়া থানাধীন খাসিয়ামঙ্গল স্থিত বি.এস.এফ হেড কোয়ার্টারে। ৮০ নম্বর বি এস এফ বাহিনীতে কর্মরত ছিলেন তিনি।

কিভাবে বন্দুকের গুলিতে জওয়ানের মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। যদিও সহ কর্মীদের বক্তব্য পারিবারিক কোন এক বিষয়কে কেন্দ্র করে নিজের রাইফেলের গুলিতে আত্মঘাতী হয়েছে। বৃহস্পতিবার  রাত থেকে শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত ডিউটিরত অবস্থায় ছিল। এর মধ্যে শুক্রবার ভোরের নাগাদ এ ঘটনাটি সংগঠিত হয়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ এবং আগরতলা থেকে ফরেন্সিক টিম। পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশি তদন্তে উঠে আসতে পারে আত্মহত্যা নাকি খুন। কারণ মৃত্যুর পরেও জোয়ানের হাতের আঙ্গুল বন্ধুকে ট্রিগারে ছিল। ফলে প্রশ্ন আত্মঘাতী হলে গুলির পর কিভাবে ট্রিগারে হাত রাখতে পারে জওয়ান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha