স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ অক্টোবর : ভারতবর্ষের বিভিন্ন রাজ্য প্রাকৃতিক দুর্যোগের শিকার। ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস। আন্তর্জাতিক দুর্যোগ ঝুকি হ্রাস দিবস উপলক্ষে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে রাজধানীতে এক সচেতনতা মিছিলের আয়োজন করা হয়। অথচ মূল অনুষ্ঠানটি হয় আগরতলা মহাকরণ চত্বরে। জাতীয় দুর্যোগ প্রক্রিয়া বাহিনী, অগ্নি নির্বাপক ও জরুরী পরিষেবার সাথে যুক্ত কর্মীরা এই মহড়ায় অংশগ্রহণ করেন।
আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন টিকে দেবনাথ। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার জন্য রাজ্য সব সময় প্রস্তুত আছে। কিন্তু ওনাকে প্রশ্ন করা হয় তেলিয়ামুড়া মহকুমা চাকমা ঘাট এলাকায় লরি চালককে কেন দুর্ঘটনার পর গাড়ি থেকে বের করতে পারেনি। প্রশাসনের চোখের সামনে মৃত্যু হয়েছিল এই লরি চালক মিহির লাল দেবনাথের।
তখন বিষয়টি এড়িয়ে যান আধিকারিক। কারণ উনার কাছে ছিল না কোনরকম জবাব। এদিকে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই মিছিল। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনঃরায় পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মূলত সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এই মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার ও পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসক অরূপ দেব সহ অন্যান্যরা। পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার জানান সাধারন মানুষকে সচেতন করার লক্ষ্যে এইদিনের মিছিলের আয়োজন করা হয়েছে।

