বাড়িরাজ্যএন.এস.আর.সি.সি সরকারকে কাঠ গড়ায় তুললো যুব কংগ্রেস

এন.এস.আর.সি.সি সরকারকে কাঠ গড়ায় তুললো যুব কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ অক্টোবর :রাজ্য সফরে এলেন প্রদেশ যুব কংগ্রেসের নব নিযুক্ত ইনচার্জ তথা সর্বভারতীয় যুব কংগ্রেসের সম্পাদক হারগুন সিং। শুক্রবার তিনি প্রদেশ কংগ্রেস ভবনে যুব কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন। উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা সহ অন্যান্যরা।

বৈঠক শেষে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান সকলের জীবনে খেলাধুলা অত্যন্ত জরুরি। ত্রিপুরা রাজ্যে দেখা গেছে খেলাধুলা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যুবকরা। মাঠ গুলি ফাকা। মাঠের গ্যালারিতে বসে নেশা সেবন করছে। এইটা ত্রিপুরা রাজ্যের জন্য ভয়ানক। এনএসআরসিসি তৈরি করা হয়েছে রাজ্যের ছেলে মেয়েদের খেলা ধুলার জন্য। এইবার দুর্গা পূজার সময় দেখা গেছে এন.এস.আর.সি.সি-তে জলসার আয়োজন করা হয়েছে। কিছু দিন পূর্বে এনএসআরসিসি-কে একজন প্রভাবশালী ব্যক্তির মেয়ের বিয়ের বড় যাত্রীদের জন্য ভাড়া দেওয়া হয়েছে। এইটা লজ্জার বিষয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য