Saturday, December 13, 2025
বাড়িরাজ্যদলীয় কার্যালয় আক্রান্তের ঘটনায় দুদিন পর থানায় মামলা, রাজ্যপালের উদ্দেশ্যে জানানো হয়...

দলীয় কার্যালয় আক্রান্তের ঘটনায় দুদিন পর থানায় মামলা, রাজ্যপালের উদ্দেশ্যে জানানো হয় নালিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ অক্টোবর :প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয় ভাঙচুরের দুদিন পর বৃহস্পতিবার তৃণমূলের প্রতিনিধি দল এনসিসি থানায় গিয়ে পুলিশ আধিকারিক ধ্রুব নাথের কাছে মামলা দায়ের করেন। লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি প্রমাণ হিসাবে একটি ভিডিও জমা দেওয়া হয়েছে এদিন। তারপর বিকেলে রাজভবনে যায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ-সহ পুরো টিম। কিন্তু রাজ্যপালের সাক্ষাৎ মিললো না প্রতিনিধি দলের। পরে রাজ্যপালের উদ্দেশ্যে ডেপুটেশন করেন তাঁরা।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার বিকেলের দিকে বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে পড়ে। তাদের কারও হাতে ছিল বাঁশ। কেউবা সঙ্গে নিয়ে আসে রড, লাঠিসোটা। কেউ ধারালো অস্ত্র হাতে হামলা চালায়। বেশ কয়েকজন জখম হন। কয়েকজন পালিয়ে প্রাণরক্ষা করেন। এরপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই দলীয় কার্যালয়ে থাকা আসবাবপত্র, দলীয় পতাকা ছিঁড়ে দেয় বলেও অভিযোগ। ভাঙচুরেই শেষ নয়, হুমকি দেওয়া হয় বলেও দাবি তৃণমূলের। ঘাসফুল শিবিরের আরও দাবি, এলাকায় অশান্তির পরিবেশও তৈরি করেছে বিজেপি। এই ঘটনায় ঝণ্টু সাহা, নকুল দেবনাথ, কানাই সাহা, রামু সাহা, প্রমচাঁদ পাল, সুমন গঙ্গোপাধ্যায়, অজয় দাস, রামু দাস ও তাদের সঙ্গীসাথীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তৃণমূলের প্রতিনিধি দলের সদস্য সুদীপ রাহা বলেন, নাগরাকাটায় খগেন মুর্মু এবং শংকর ঘোষদের উপর হামলার ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আগরতলায় দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনার পর দুই দিন কেটে গেলেও গ্রেপ্তারি শূন্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য