Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য দশমীর রাতে দুর্ঘটনায় আহত ২

দশমীর রাতে দুর্ঘটনায় আহত ২

দশমীর রাতে দুর্ঘটনায় আহত ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ অক্টোবর :দশমীর রাতে খালি রাস্তায় দুর্ঘটনা। ঘটনা রাজধানীর ওএনজিসি সংলগ্ন ব্যাংক চৌমহনী এলাকায়। ঘটনায় আহত হয়েছে দুজন। প্রত্যক্ষদর্শীরা জানান, টি আর ০৬ ০৪৮২ নম্বরের একটি মারুতি গাড়ি দ্রুতগতিতে এসে রাস্তার মধ্যে বেরিক্যাডে ধাক্কা দেয়। তারপর গাড়ি থেকে ধোঁয়া বের হতে শুরু করে।

এই সুযোগে গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়ির ভেতর থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। আহতদের উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে পাঠানো হয়। পরে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। গাড়িটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর কেউ কেউ মনে করছে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে হয়তো এই দুর্ঘটনা সংগঠিত হতে পারে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha