বাড়িরাজ্যথানায় ডেপুটেশন নারী সমিতির

থানায় ডেপুটেশন নারী সমিতির

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ অক্টোবর :ধলেশ্বর রোড নং-১৭-এর বাসিন্দা হিমাদ্রি শেখর রায়ের স্ত্রী সুজাতা কর্মকারের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সদর মহকুমা কমিটির পক্ষ থেকে পূর্ব মহিলা থানায় প্রতিনিধি মূলক এক ডেপুটেশন প্রদান করা হয়। পরবর্তী সময় তারা জানান, গত ১ অক্টোবর ধলেশ্বর রোড নং ১৭-র বাসিন্দা হিমাদ্রি শেখর রায়ের স্ত্রী সুজাতা কর্মকার নামে এক গৃহবধূর ঝুলন্ত দেহ শ্বশুরবাড়িতে পাওয়া যায়।

এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়। তবে পুলিশ মেরুদণ্ডহীন! তাই বিজেপি নেতাদের বিরুদ্ধে মামলা নেয় না। ধলেশ্বর তরুণী গৃহবধূর মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক হয়ে এই কথা বললেন বাম নেত্রী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য