বাড়িরাজ্যপ্রভু বাড়ির প্রতিমা নিরঞ্জন ঘিরে বিপত্তি

প্রভু বাড়ির প্রতিমা নিরঞ্জন ঘিরে বিপত্তি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ অক্টোবর : আগরতলা স্থিত প্রভু বাড়ি পূজা দীর্ঘ দেড়শতাধিক পুরনো। আনুমানিক ১৮৪৯ সাল থেকে প্রভুবাড়ি পূজা অনুষ্ঠিত হয়। মহারাজা ঈশান চন্দ্র মানিক্য বাহাদুর প্রভু বাড়িতে দুর্গাপূজার প্রচলন করেছিলেন। তারপর থেকে প্রতিবছর প্রভু বাড়িতে পূজার আয়োজন করা হয়। রাজ্যে দুর্গাবাড়ি এবং প্রভু বাড়ির পুজো সরকারিভাবে পরিচালিত হয়ে আসছে। সরকারিভাবে ২০০৯ সাল থেকে অনুষ্ঠিত হয় প্রভু বাড়ি পূজা।

প্রতিবছর দশমীর সন্ধ্যায় কাঁধে করে দশমী ঘাটে প্রতিমা নিরঞ্জন করতে আনা হয়। সেখানে সমস্ত নিয়ম-নীতি অনুযায়ী রাষ্ট্রীয় মর্যাদায় মাকে বিদায় জানানো হয়। এ বছরও এর ব্যতিক্রম ঘটেনি। অথচ ব্যতিক্রমিক ঘটনা সংগঠিত হয়েছে দশমীঘাটে। প্রতিমা নিরঞ্জনের আগে কাঁধে নিয়ে সাত পাক ঘোরার সময় প্রতিমার এক পাশে পড়ে যায়। চরম অসচেতনতা এবং অসাবধানতার জন্য এই ঘটনা বলে মনে করছে প্রত্যক্ষদর্শীরা। সকলের মতে এত তাড়াহুড়ো না করে যদি সাধারণভাবে মাকে নিয়ে সাত পাক ঘুরতো তাহলে এমন ঘটনা সংগঠিত হতো না।

এবং প্রতিমা নিয়ে ঘোরার সময় আগরতলা পুর নিগমের কর্মীরা এবং প্রশাসন হাত গুটিয়ে বসেছিল। যারা কাঁধে করে প্রতিমা নিয়ে এসেছিল তারাই গায়ের জোরে প্রতিমা নিয়ে ঘুরপাক খাওয়ার সময় এই ঘটনা ঘটে। অনেকে এই দৃশ্য প্রত্যক্ষ করে সরকারের দিকে আঙ্গুল তুলেছে। যেহেতু মাকে রাষ্ট্রীয়ভাবে বিদায় জানানো হয় তাহলে কেন সেখানে প্রশাসন হাত লাগায়নি? তবে এই ঘটনায় প্রতিমা তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য