Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য পূজা দেখতে আসা দর্শনার্থীদের উপর আক্রমণ এবং মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা, আটক ৫

পূজা দেখতে আসা দর্শনার্থীদের উপর আক্রমণ এবং মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা, আটক ৫

পূজা দেখতে আসা দর্শনার্থীদের উপর আক্রমণ এবং মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা, আটক ৫

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ অক্টোবর :সুশাসন জামানায় আনন্দ মেলার নামে দর্শনার্থীদের সাথে গুন্ডামী রাজধানীর নেতাজি প্লে ফোরাম চত্বরে। পূজা দেখতে আসা মহিলা দর্শনার্থীকে শ্লীলতাহানি করা চেষ্টা এবং মারধর করা হয় মহিলা দর্শনার্থীর স্বামীকে বলে অভিযোগ। হেল্পলাইন নম্বরে ফোন করে পুলিশ ডাকতে হয়েছে দর্শনার্থীর পরিবারকে। অভিযোগের তীর নেতাজি প্লে ফোরামের সদস্যদের দিকে। পুলিশ আটক করেছে পাঁচজনকে।

ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তরা সকলেই স্থানীয় বাসিন্দা। তাদের নাম কৌশিক আচার্যী, দ্বীপায়ন সাহা, সাগর দে, কিষাণ বিশ্বাস। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার ভোর চারটার নাগাদ নেতাজি প্লে ফোরাম দ্বারা আয়োজিত আনন্দমেলায় এসেছিলেন। আনন্দমেলায় এসে নাগরদোলা চড়তে উঠেন। তখন মহিলা এবং উনার বড় ভাই সহ শিশুটিকে নাগরদোলায় তুলে। অথচ মহিলার অপর দুই ভাইকে নাগরদোলায় উঠতে দেয়নি। সেই সময় মহিলার ভাই এবং স্বামী জিজ্ঞাসা করে কি কারণে নাগরদোলা খালি থাকা সত্ত্বেও দুজনকে তোলা হলো বাকি দুজনকে তোলা হলো না।

তখন নেতাজি প্লে ফোরামের ভলেন্টিয়াররা এবং নাগরদোলার অপারেটর, টিকিট কাউন্টারের লোক পূজা দেখতে আসা পরিবারটির উপর ক্ষেপে যায়। মহিলার স্বামীকে গলায় চেপে ধরে এবং রক্তাক্ত করে অভিযুক্ত ভলান্টিয়াররা। তখন গৃহবধূকে নেতাজি প্লে ফোরামের কৌশিক আচার্যী, দ্বীপায়ন সাহা ওরফে বিল্টু, সাগর দে, কিষান বিশ্বাস সহ কতিপয় কিছু এসে জিজ্ঞাসা করে ভোর চারটার সময় কি ভালো লোক পূজা দেখতে আসে? মহিলার শ্লীলতাহানি করার চেষ্টা করে বলে অভিযোগ ওই মহিলার। তাদের বাড়ি রাধানগর এলাকায়। নেতাজি প্লে ফোরামের এমন আচরণ দেখতে পেয়ে সাথে সাথে পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করেন এই মহিলা। সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। পুলিশ মহিলা এবং তার স্বামীকে আইজিএম হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাদেরকে জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে বিষয়টি ধাপাচাপা দিতে উঠে পড়ে লেগেছে পূজা উদ্যোক্তারা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha