Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য মানবতার নজির গড়লেন ডাক্তার মুখ্যমন্ত্রী মানিক সাহা

মানবতার নজির গড়লেন ডাক্তার মুখ্যমন্ত্রী মানিক সাহা

মানবতার নজির গড়লেন ডাক্তার মুখ্যমন্ত্রী মানিক সাহা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ সেপ্টেম্বর : শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক রক্তদান শিবিরে গিয়ে মানবতার নজির গড়লেন ডাক্তার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন আগরতলা প্রেস ক্লাবের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি-র ওবিসি মোর্চার উদ্যোগে এক রক্তদান শিবির হয়।

 শিবিরে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। আশেপাশের লোকজনেরা সেই ব্যক্তিকে সাথে সাথে শয্যায় নিয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী গিয়ে সেই ব্যক্তির প্রাথমিক চিকিৎসায় হাত লাগান। কিছুক্ষণের মধ্যে অসুস্থ ব্যক্তি শারীরিকভাবে কিছুটা ভালো অনুভব করে। ধীরে ধীরে তার সংজ্ঞা ফিরে। মুখ্যমন্ত্রীর সামনেই শয্যা থেকে উঠে দাঁড়ান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান