স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ সেপ্টেম্বর : দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সেবামূলক কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। এরই অঙ্গ হিসেবে শনিবার প্রদেশ ওবিসি মোর্চার পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় আগরতলা প্রেস ক্লাবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সান্তনা চাকমা সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী রক্তদান শিবিরে বক্তব্য রেখে বলেন, ওবিসি অংশের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন দাবি প্রত্যাখ্যান করেন। কিন্তু সরকার চেষ্টা করছে তাদের দাবি পূরণ করার জন্য।
কিন্তু একসাথে সমস্ত দাবি পূরণ করা সম্ভব হবে না। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯ হাজার ৮০০ চাকরি প্রদান করেছে। এরমধ্যে ওবিসি অংশের মানুষও রয়েছে। এছাড়া সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা ওবিসি অংশের মানুষের মিলছে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের উপর মানুষের ভরসা আছে। কারণ এই সরকার একটা বিশ্বাসের সরকার এবং স্বচ্ছতার সরকার। এ সরকার মানুষের জন্য কথা বলে।
সব অংশের মানুষকে নিয়ে চলার চেষ্টা করছে সরকার। সরকারের আরো নজরে রয়েছে কোন অংশের মানুষের সাথে যাতে অন্য কোন অংশের মানুষের বৈষম্য তৈরি না হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নাম উল্লেখ না করে মুখ্যমন্ত্রী বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত কে দেখে? উনাকে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, সব সময় নেগেটিভ মানসিকতা থেকে বের হয়ে আসতে পারেন না তারা। যার কারণে এখন তাদের দল মানচিত্র থেকে মুছে যাচ্ছে। আগামী দিন থাকবে ভারতীয় জনতা পার্টির সরকার। কারণ এটা মানুষের সরকার। এমনটাই অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। পরবর্তী সময়ে রক্তদান শিবির ঘুরে দেখেন তিনি। কথা বলেন রক্তদাতা তাদের সঙ্গে। তাদের অভিনন্দন জানান তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান