Wednesday, December 10, 2025
বাড়িরাজ্যনদীর জলে তলিয়ে গেল কিশোর

নদীর জলে তলিয়ে গেল কিশোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ সেপ্টেম্বর : উদয়পুর রাজনগর এলাকায় গোমতী নদীর জলে তলিয়ে গেল অঙ্কিত দাস নামে এক কিশোর। অঙ্কিত দাসের বাড়ি আগরতলার ইন্দ্রনগর এলাকায়। জানা যায় অঙ্কিত দাস পুজা উপলক্ষ্যে উদয়পুরের সঞ্জিত দাসের বাড়িতে গিয়েছিল। সঞ্জিত দাসের স্ত্রী অঙ্কিত দাসের পিসি। সঞ্জিত দাস জানান এইদিন তিনি নৌকা নিয়ে গোমতী নদীর অপর পাড়ে গিয়েছিলেন।

অঙ্কিত দাস আরও কয়েকজনের সাথে গোমতী নদীর জলে স্নান করতে নেমেছিল। আচমকা তিনি লক্ষ্য করেন অঙ্কিত দাস নদীর মাঝে চলে গেছে, তাকে বাঁচানোর জন্য চিৎকার করছে। সাথে সাথে তিনি অঙ্কিতকে বাঁচানোর জন্য গোমতী নদীর জলে ঝাপিয়ে পড়েন। যথারীতি অঙ্কিতকে নদীর এক পাসে নিয়েও আসেন। এমন সময় তিনি নিজেও নদীর জলে ডুবে যাচ্ছিলেন। নিরুপায় হয়ে তিনি অঙ্কিতকে ছেড়ে দিয়ে কোনক্রমে নিজেকে বাচান। কিছু সময় বাদে অনেকটা দূরে অঙ্কিতকে দেখা যায়। সাথে সাথে স্থানীয়রা নৌকা নিয়ে অঙ্কিতের সন্ধানে নদীর জলে নেমে পড়ে। কিন্তু অঙ্কিতের আর কোন হদিশ পাওয়া যায় নি। বর্তমানে এনডিআরএফ অঙ্কিতের সন্ধানে গোমতী নদীর জলে তল্লাসি চালিয়ে যাচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য