স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ সেপ্টেম্বর : আগামী ২১ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত কালিকা জুয়েলার্সে চলবে শারদীয়া মিলন মেলার বিভিন্ন আকর্ষণীয় অফার। শুক্রবার রাজধানীর হরিগঙ্গা বসাক রোড স্থিত কালিকা জুয়েলার্সের শোরুমে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন কর্ণধার মহেশ্বেতা চৌধুরী। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব। এই আনন্দময় মুহূর্তকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এই বছরও কালিকা জুয়েলার্স শারদীয় মিলন মেলার বিশেষ আয়োজন করেছে।
দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিচ্ছবি। শারদীয় দুর্গোৎসব মানেই নতুন পোশাক, অলঙ্কার, সাজসজ্জা, ধুনুচি নাচ এবং ঢাকের শব্দ। সেই আনন্দকে আরও উজ্জ্বল করে তুলতে কালিকা জুয়েলার্স নিয়ে এসেছে ব্যাপক আকর্ষণীয় গহনার সমাহার। এই সময়ে দেশের নানা প্রান্ত থেকে আনা হয়েছে বিভিন্ন নকশার গয়না, যেখানে রয়েছে আধুনিক ও ঐতিহ্যবাহী নকশার সমাহার। বর্তমানে সোনার দাম অনেকটাই উর্ধ্বমুখী। তবে ক্রেতাদের সুবিধার কথা ভেবেই কালিকা জুয়েলার্স নিয়ে এসেছে আকর্ষনীয় হালকা ওজনের গহনার কালেকশন। তবে তার পাশাপাশি মাঝারি ওজন এবং ভারী ওজনের কালেকশনও রয়েছে। শোরুমে আগামী ২১ শে সেপ্টেম্বর থেকে ২৮ শে সেপ্টেম্বর পর্যন্ত ৮ দিন ব্যাপী শারদীয় মিলনমেলা চলবে। এই উৎসবে মজুরিতে থাকবে ২০ শতাংশ ছাড় এবং প্রতিটি কেনাকাটায় গ্রাহকদের জন্য থাকবে নিশ্চিত উপহার। তাছাড়া প্রতিদিন ৫ জন ক্রেতাকে বেছে নেব, যারা প্রত্যেকে পাবেন ১টি করে উপহার। মিলনমেলা ও ধনতেরস উপলক্ষে বিশেষ মেগা ড্র-এর মাধ্যমে ৩ জন সোনার মেয়েকে বেছে নেবে কালিকা জুয়েলার্স, যারা প্রত্যেকে পাবেন ১টি করে স্কুটি বলে জানান তিনি।আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মিহির কান্তি চৌধুরী, মিসহু চৌধুরী, শতাব্দি রায় চৌধুরী।

