Thursday, August 27, 2026
বাড়ি রাজ্য বৃক্ষরোপণ অনুষ্ঠান

বৃক্ষরোপণ অনুষ্ঠান

বৃক্ষরোপণ অনুষ্ঠান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ সেপ্টেম্বর : আগরতলা স্মার্ট সিটি লিমিটেড ও রোটারি ক্লাব অফ আগরতলা যৌথ উদ্যোগে দশমীঘাট হাওড়া নদীর পাড়ে অনুষ্ঠিত হয় বনমহোৎসব। উপস্থিত ছিলেন আগরতলা স্মার্ট সিটির সিইও শৈলেশ কুমার যাদব, রোটারি ক্লাব আগরতলা সভাপতি কৃষালয় ঘোষ সহ অন্যান্যরা। এদিন হাওড়া নদীর পাড়ে বেশ কিছু গাছ লাগিয়ে বনমহোৎসব পালন করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্মার্ট সিটির সিইও শৈলেশ কুমার যাদব বলেন, হাওড়া রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট স্টেটের ৮৭ কোটি টাকার কাজ হাতে নেওয়া হয়েছিল।

পুরো টাকার কাজ সম্পন্ন হয়ে গেছে। প্রথম অবস্থায় নদীর উত্তর পাড়ে কাজ করা হয়েছে। এগুলো দেখে অনুপ্রাণিত হয়েছে নদীর দক্ষিণ পাড়ের মানুষ। তারা প্রথম অবস্থায় জমির ছাড়তে নারাজ ছিল। এখন তারাও দাবি করেছে দক্ষিণ পাড়ে একইভাবে সৌন্দর্য বৃদ্ধি করতে হবে। সেই অনুযায়ী দক্ষিণ পাড়েও দুই কিঃমিঃ কাজে হাত লাগানো হয়েছে।

 স্টিল ব্রীজ থেকে জহর ব্রীজ পর্যন্ত কাজ হয়ে গেছে। আগামী নভেম্বর মাসের মধ্যে এই অ্যাডিশনাল কাজ সম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। জিম, যোগা, সাইকেলিং এবং প্রাতঃভ্রমনের ব্যবস্থা করা হয়েছে। এর জন্য ব্যয় হবে ১০০ কোটি টাকা। তিনি আরো জানিয়েছেন আগরতলা শহরের সৌন্দর্যায়ন বৃদ্ধির জন্য এবং পরিবেশ নির্মল রাখতে হরিগঙ্গা বসাক রোডে ২৫ মিটার ব্যবধানে বৃক্ষরোপন করা হবে। গাছগুলি ছায়া দেবে। যাতে আগামী দিন এলাকাটি শীতল থাকে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha