Friday, July 31, 2026
বাড়ি রাজ্য অপহরণ কাণ্ডে অভিযুক্ত আটক

অপহরণ কাণ্ডে অভিযুক্ত আটক

অপহরণ কাণ্ডে অভিযুক্ত আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  নাবালিকা অপহরণ কাণ্ডে অভিযুক্তকে আটক করল কাঁকড়াবন থানার পুলিশ। শনিবার রাতে তাকে আটক করতে সক্ষম হয় কাকরাবন থানার পুলিশ। ঘটনাটি ঘটে গত ২০ জুন। কাকড়াবন থানাধীন এলাকা থেকে এক নাবালিকা কন্যাকে অপহরণ করে নিয়ে যায় সোনামুড়া মহকুমার বাসিন্দা এই নাবালক।

হঠাৎ করে মেয়েটি নিখোঁজ হয়ে পড়লে, পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। এ বিষয়ে কাকড়াবন থানায় মামলাও রুজু হয়, মামলার নম্বর ৩৩/২০২৫। অভিযোগ হাতে নিয়েই তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নাবালক অপহরণকারী বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। পুলিশ বারবার অভিযান চালিয়েও তাকে ধরতে পারছিল না। অবশেষে শনিবার রাতে নির্ভরযোগ্য সূত্রে খবর আসে যে, অভিযুক্ত নাবালক নিজ বাড়ি সোনামুড়ায় আত্মগোপন করে আছে। তারপর অভিযুক্তকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করছে বলে জানা যায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha