Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যআইন-শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা করছে আই পি এফ টি, মুখ্যমন্ত্রীর দারস্থ হবে...

আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা করছে আই পি এফ টি, মুখ্যমন্ত্রীর দারস্থ হবে দল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ সেপ্টেম্বর : আমরা বাঙালি দলের মন্তব্য ঘিরে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হতে চলেছেন সরকারের অন্যতম শরিকদল আইপিএফটি। শনিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আইপিএফটি -র সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা। তিনি বলেন, আইপিএফটি কেন্দ্রীয় কার্যকরী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার। মূলত দুটি বিষয় নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গত ২৩ আগস্ট রাজধানীর বোধজং চৌমুহনি এলাকায় তিপরাল্যান্ডের দাবিতে এক সভা অনুষ্ঠিত হয়, এর পর্যালোচনা হয় শনিবারের বৈঠকে।

 অপরদিকে লক্ষ্য করা গেছে গত ২৩ আগস্ট আইপিএফটি -র সভা অনুষ্ঠিত হওয়ার পর থেকে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এই পরিস্থিতির উপর আলোচনা হয়েছে। আরো বলেন, আমরা বাঙালি দলের পক্ষ থেকে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা হয়েছে। এতে করে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে বলে দাবি না করা হলেও, সন্দেহ করা হচ্ছে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে। তাই সরকারের শরিক দল হিসেবে মুখ্যমন্ত্রী কাছে চিঠি দেওয়া হবে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে দাবি জানানো হবে বর্তমান পরিস্থিতির দিকে যাতে নজর দেওয়া হয়। যে কোনভাবে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। তিনি আরো জানিয়েছেন, আজকের বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছে আপাতত কোনরকম বড় কর্মসূচি না থাকলেও প্রত্যেক ডিভিশনের পক্ষ থেকে যাতে বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে পর্যালোচনামূলক বৈঠক করা হয়। এমনটাই জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন দলের সভাপতি প্রেম কুমার লিয়াং সহ অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য