Friday, February 6, 2026
বাড়িরাজ্যনেপালে আটকে পড়েছেন রাজ্যের যুবক

নেপালে আটকে পড়েছেন রাজ্যের যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১ সেপ্টেম্বর : কর্মশালায় যোগ দিতে গিয়ে নেপালে আটকে পড়েছেন রাজ্যের ছেলে স্বপ্নজিত চৌধুরী। তার বাড়ি পুরাতন আগরতলায়। ছেলে বাড়ি ফিরে না আসার কারণে উদ্বিগ্ন তার পরিবার। জানা যায়, পুরাতন আগরতলার বাসিন্দা খোকন চৌধুরীর ছেলে স্বপ্নজিত চৌধুরী কলকাতায় বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় পিএইচডি করছে। গত চার সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় থেকে নেপালে একটি সেমিনারে যোগ দেওয়ার জন্য তিনি যান। ৮ সেপ্টেম্বর কর্মশালা শেষ হওয়ার পর তার হাতে শংসাপত্রও তুলে দেওয়া হয়েছিল। পরদিন ফিরে আসার কথা ছিল কলকাতায়।

কিন্তু ৮ সেপ্টেম্বর থেকে নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে সেখানে আটকে পড়েন সেমিনারে যোগ দিতে যাওয়া ৪০ জন ভারতীয় ছাত্রছাত্রী। যাদের সঙ্গে রয়েছেন রাজ্যের ছেলে স্বপ্ন জিৎ চৌধুরী ও। নেটওয়ার্কের সমস্যার কারণে মাঝে ছেলের সঙ্গে কথা বলতে পারেনি বাবা খোকন চৌধুরী। যার কারণে তিনি বেশ উদ্বিগ্ন। বৃহস্পতিবার দুপুরে ভাগ্য সহায় থাকায় নেপালে আটকে পড়া ছেলে সত্যজিৎ চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সুযোগ হয়েছে তার মায়ের। কথা বলতে বলতে মায়ের চোখে হৃদয়বিদারক যন্ত্রণার জলছাপ স্পষ্ট হয়ে ওঠে। মাকে তার ছেলে সত্যজিৎ ফোনে জানায় সেখানে পরিস্থিতি ভয়াবহ। তবে তারা হোটেলে সুরক্ষিত রয়েছে। বাইরে বেরিয়ে আসার কোন রকম সুযোগ নেই। তারা একসাথে চার জন রয়েছেন। বাইরে বেরোলে একসাথে চার জনই বেরোবেন। তারা ভারত সরকারের দিকে তাকিয়ে রয়েছে। মা তার ছেলেকে পরামর্শ দিয়েছেন নিরামিষ খাবার জন্য। মাছ-মাংসতে যাতে মুখ না দেন। প্রয়োজনে কিছু শুকনো খাবার সংরক্ষিত করে দেওয়ার জন্য ও পরামর্শ দেন মা তার ছেলেকে। ছেলে স্ব-শরীরে বাড়িতে ফিরে আসুক এটাই চাইছে তার উদ্বিগ্ন বাবা মা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য