Friday, February 6, 2026
বাড়িরাজ্যভিলেজ কমিটি নির্বাচনের দাবিতে বামেদের বিক্ষোভ ও ডেপুটেশন

ভিলেজ কমিটি নির্বাচনের দাবিতে বামেদের বিক্ষোভ ও ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১ সেপ্টেম্বর : অবিলম্বে এডিসি এলাকার ভিলেজ কমিটি নির্বাচনের দাবি সহ মোট পাঁচ দফা দাবির ভিত্তিতে টিটিএএডিসির করবুক সাব জোনালের নিকট ডেপুটেশন প্রদান করল সিপিআইএম করবুক মহকুমা কমিটি। বৃহস্পতিবার  ডেপুটেশন প্রদান কে কেন্দ্র করে সিপিআইএম করবুক মহকুমা কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি করবুকের বিভিন্ন পথ পরিক্রমা করে সাব জোনাল অফিসের সামনে গিয়ে শেষ হয়।

সিপিএম নেতা ফুলচন্দ্র ত্রিপুরার নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল করবুক সাব জোনাল অফিসার হিতেন জমাতিয়ার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপিটি তুলে দেন। উল্লেখিত দাবি সনদ গুলি হল ১২৫ নং সংবিধান সংশোধন করে এডিসিকে অধিক ক্ষমতা প্রদান করতে হবে, অবিলম্বে ভিলেজ কমিটি নির্বাচন করানোর ক্ষেত্রে এডিসি প্রশাসনকে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে, এডিসি এলাকার রেগা শ্রমিকদের সুবিধার্থে এডিসি প্রশাসন থেকে শারদ উৎসব উপলক্ষে কাজ দিতে হবে, করবুক সাব জোনালের অধীনস্থ চলার অযোগ্য গ্রামীণ রাস্তা গুলি অবিলম্বে মেরামত করতে হবে এবং প্রতিটি ভিলেজের অসহায় পরিবারদের আর্থসামাজিক উন্নয়নের জন্য গ্রুপ করে রাবার বাগান তৈরি করে দিতে হবে। এদিকে ডেপুটেশন প্রদান ঘিরে একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

উক্ত মিছিল পথসভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিএম গোমতী জেলা কমিটির সম্পাদক পরিমল দেবনাথ, করবুকের প্রাক্তন বিধায়ক প্রিয়মনি দেব্বর্মা, করবুক মহকুমা কমিটির সম্পাদক মগেন্দ্র রিয়াং প্রমুখ। মিছিল ও পথ সভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য