Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য থানায় মামলা করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করল কংগ্রেস

থানায় মামলা করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করল কংগ্রেস

থানায় মামলা করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করল কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৯ সেপ্টেম্বর : কংগ্রেসের গালে গালে জুতা মারো তালে তালে। শান্তির বাজারে এমন স্লোগান উচ্চারণ করেছে শাসক দলের কর্মী সমর্থকরা বলে অভিযোগ। তাই যুব মোর্চা শান্তিরবাজার মণ্ডলের সভাপতির বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের প্রদেশ কংগ্রেসের। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস কর্মী সমর্থকরা পশ্চিম আগরতলা থানায় গিয়ে যুব মোর্চার শান্তিরবাজার মণ্ডলের সভাপতি রাম প্রসাদ শীলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পশ্চিম আগরতলা থানার ওসির মাধ্যমে তারা শান্তিরবাজার থানায় মামলা দায়ের করেন। এইদিন মামলা দায়ের করার সময় উপস্থিত ছিলেন যুব কংগ্রেস নেতৃত্ব রাখু দাস। তিনি জানান ৭ সেপ্টেম্বর শান্তিরবাজারে যুব মোর্চা শান্তিরবাজার মণ্ডলের সভাপতি রাম প্রসাদ শীলের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। সেই মিছিলে অসাংবিধানিক কিছু শ্লোগান দেওয়া হয়েছে। তাই রাম প্রসাদ শীল সহ এই মিছিলের নেতৃত্বে যারা ছিল তাদের নামে পশ্চিম আগরতলা থানার ওসির মাধ্যমে শান্তিরবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, রাজ্যের বর্তমান প্যারাসুট মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে স্বচ্ছতার কথা দাবি করেন। তিনি যাতে অবিলম্বে এই ঘটনার তদন্ত করতে এবং অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করতে নির্দেশ দেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান