স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ সেপ্টেম্বর : বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে দ্যা ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখা ও ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সাইন্স যৌথ উদ্যোগে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। যার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে ফিজিওথেরাপি বিষয়ে অবগতি করা এবং মানব জীবনে ফিজিওথেরাপি কেন প্রয়োজন।
সেই বিষয়টা তুলে ধরার জন্যই এই পদযাত্রা করলেন সংস্থার কর্মকর্তারা। এই দিনের এই পদযাত্রা উদ্বোধন করলেন ক্রীড়া পরিষদের সচিব সুকান্ত ঘোষ, দ্যা ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখার মুখ্য উপদেষ্টা সুজিত রায়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিকে যক্ষা নিবারণী সমিতির হল ঘরে ফিজিও ফোরামের পক্ষ থেকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ফিজিও ফোরামের সভাপতি সুব্রত চন্দ্র গুপ্ত, সাধারণ সম্পাদক বিকাশ ভৌমিক সহ অন্যান্যরা।

