স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ সেপ্টেম্বর : সামান্য ঝামেলাকে কেন্দ্র করে অটো চালকের বাড়িতে দুষ্কৃতিকারীদের হামলা। ভাঙচুর করা হয় অটো। ঘটনাটি ঘটে বুধবার রাতে সাড়ে ১১ টা নাগাদ কমলপুর থানার পশ্চিম ফুলছড়ি এলাকার অরুণ দেবের বাড়িতে। এই ঘটনায় পশ্চিম ফুলছড়ি এলাকায় আতঙ্ক দেখা দেয়। ঘটনার পর কমলপুর থানার পুলিশের ভূমিকা নিয়ে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। জানা যায় পশ্চিম ফুলছড়ি এলাকার বাসিন্দা অরুণ দেবের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে থাকে সুব্রত দাস। অটো চালিয়ে সে সংসার চালায়।
মঙ্গলবার পশ্চিম ফুলছড়ি এলাকার কয়েকজনের সাথে ঝামেলা হয় সুব্রত দাসের। তারপর অটো চালক সুব্রত দাস অটো নিয়ে ভাড়া বাড়িতে চলে আসে। বুধবার রাত্রি সাড়ে ১১ টা নাগাদ দুষ্কৃতিরা অরুন দেবের বাড়িতে এসে বাড়ির মূল ফটক ভেঙ্গে বাড়িতে প্রবেস করে সুব্রত দাসের অটো ও ভাড়া ঘর ভাঙচুর করে। শব্দ শুনে বাড়ির লোকজন ঘর থেকে বেরিয়ে আসলে দুষ্কৃতিরা ধারালো অস্ত্র নিয়ে সকলে ভয় ভিতি দেখায়। অটো চালক সুব্রত দাসের স্ত্রী দুষ্কৃতিদের মধ্যে ৪ জনকে শনাক্ত করতে পেরেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানান।

