Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য স্কলারশিপের দাবিতে বিক্ষোভ জনজাতি কল্যাণ দপ্তরে

স্কলারশিপের দাবিতে বিক্ষোভ জনজাতি কল্যাণ দপ্তরে

স্কলারশিপের দাবিতে বিক্ষোভ জনজাতি কল্যাণ দপ্তরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ সেপ্টেম্বর :রাজ্যের জনজাতি অংশের ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে স্কলারশিপ নিয়ে এ বছরও জটিলতা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার জনজাতি কল্যাণ দপ্তরে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করল টিএসএফ। তাদের বক্তব্য, বহির্রাজ্যে বি এড এবং ডিএলএড পাঠারত ছাত্রছাত্রীদের মধ্যে অধিকাংশই এবছর এখনো স্কলারশিপ পায়নি। কলেজগুলির পক্ষ থেকে তাদের উপর চাপ সৃষ্টি করছে।

তাদের বলা হচ্ছে অবিলম্বে কলেজের অনুদান মিটিয়ে না দিলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। বৃহস্পতিবার দপ্তরের অধিকর্তার সঙ্গে দেখা করার পর তিনি আশ্বস্ত করেছেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন। টেকনিক্যাল সমস্যার জন্য এ ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে। যার কারণে প্রায় ৩০ শতাংশ ছাত্রছাত্রী এখনো স্কলারশিপ পায়নি।

 খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আশ্বস্ত করেছেন দপ্তরের অধিকর্তা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন টি এস এফ -এর টাউন কমিটির সভাপতি। তিনি আরো জানিয়েছেন প্রতি বছর এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় ছাত্রছাত্রীদের। দপ্তরে এসে স্কলারশিপের জন্য আন্দোলন না করলে তাদের সমস্যা সমাধান হয় না। তারা ভেবেছিলেন এ বছর কোন সমস্যা হবে না। কিন্তু দেখা গেল এ বছরও একই সমস্যা। দপ্তরের অধিকর্তা তাদের আশ্বস্ত করে আরো বলেছেন, কলেজের মধ্যে অনুদানের জন্য যদি কোন ছাত্র-ছাত্রী সমস্যায় পড়ে তাহলে জনজাতি কল্যাণ দপ্তরের কাছে তারা অভিযোগ জানাতে পারবে। সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি সমাধান করার জন্য উদ্যোগ নেবে। পড়াশোনার উপর কোনরকম সমস্যা হবে না ছাত্র-ছাত্রীদের। এমনটাই আশ্বস্ত করেছেন বলে জানান সভাপতি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান