Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মিভূত দুটি ঘর

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মিভূত দুটি ঘর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ সেপ্টেম্বর : রান্নার গ্যাসের ডেলিবয়ের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মিভূত দুটি ঘর। ঘটনা মঙ্গলবার দুপুর ১২ টার নাগাদ বড়জলা স্থিত যোগেশ নমঃ পাড়ার স্বপন পালের বাড়িতে। ঘটনার বিবরণে জানা যায়, এদিন স্বপন পালের ঘরের মধ্যে রান্নার গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়। রান্নার গ্যাসের সিলিন্ডারে লিক ছিল। সাথে সাথে পরিবারের লোকজনদের চিৎকার শুনে ছুটে আসে আশেপাশের লোকজন।

 তারা খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা কয়েক মিনিটের মধ্যে এলাকায় পৌঁছায়। অথচ বাড়ির প্রবেশ পথের প্রশস্ত কম থাকায় তড়িঘড়ি ঘটনাস্থলে ফায়ার ইঞ্জিন নিয়ে পৌঁছাতে পারেনি দমকল কর্মীরা। দীর্ঘ চেষ্টা করে দমকল কর্মীরা জল বাড়ি পর্যন্ত নিয়ে প্রবেশ করতে পারলেও ততক্ষণে আগুন ভয়াবহ রূপ নেয়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি রান্নার সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আরো একটি খালি রান্নার গ্যাসের সিলিন্ডার ঘরে মজুদ ছিল।

 অগ্নিকান্ডে স্বপন পালের বসত ঘর এবং রান্নায়ঘর পুরোপুরি পুড়ে যায়। এলাকাবাসী জানান স্বপন পালের পরিবার অত্যন্ত গরিব। প্রশাসন এবং এলাকার কাউন্সিলর ও বিধায়ক যদি স্বপন পালের পাশে না দাঁড়ায় তাহলে পরিবারের না খেয়ে মরতে হবে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ঘর থেকে কোন কিছু উদ্ধার করতে পারেনি অসহায় পরিবার। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন স্বপন বাবুর পরিবার। খবর পেয়ে ছুটে যায় পুলিশ। এই দিনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য