বাড়িরাজ্যকলা উৎসবের আয়োজন

কলা উৎসবের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ সেপ্টেম্বর : মঙ্গলবার আগরতলার মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক কলা উৎসব। পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক কলা উৎসবের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত।

উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। দুই দিনব্যাপী এই কলা উৎসবে পশ্চিম জেলার ৬০ টি বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণির ৬৫০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এক সাক্ষাৎকারে জানান জেলা ভিত্তিক এই কলা উৎসব দুইদিন ব্যাপী চলবে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রিরা যেন ভারতের কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্য ও শিল্প কলার বিষয়ে জানতে পারে তার জন্য এই কলা উৎসব। ছাত্র-ছাত্রীদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভার প্রকাশের জন্য এই কলা উৎসব।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য