বাড়িরাজ্যসন্দেহজনক চোর আটক

সন্দেহজনক চোর আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুলাই :  চোর সন্দেহে আটক যুবক। ঘটনায় রাজধানীর শ্যামলী বাজার এলাকায়। আটক যুবকের নাম বিষু দাস। এলাকাবাসীর কাছ থেকে জানা যায় সে এদিন রাস্তার পাশে দাঁড় করানো একটি স্কুটি চুরি সময় স্কুটির মালিক তাকে আটক করে উত্তম মধ্যম দেয়। পরে এনসিসি থানার পুলিশকে খবর দেওয়া হয়।

 ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। অভিযুক্ত যুবককে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। কিন্তু অভিযুক্ত যুবককের বক্তব্য সে এলাকায় গাছ কাটছিল। গাছ পড়বে বলে স্কুটি সরানোর চেষ্টা করছিল। তখন তাকে চোর বলে আখ্যায়িত করে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য