Friday, September 25, 2026
বাড়ি রাজ্য ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটির আহব্বানে গন-ধর্ণা ও গন ডেপুটেশন

ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটির আহব্বানে গন-ধর্ণা ও গন ডেপুটেশন

ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটির আহব্বানে গন-ধর্ণা ও গন ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ আগস্ট :ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটির আহব্বানে গন-ধর্ণা ও গন ডেপুটেশন প্রদান করা হয় মঙ্গলবার। এদিন দুপুরে রাজধানীর ভোলাগিরি এলাকায় জমায়েত হয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মসূচি পালন করেন তারা।সংগঠনের পক্ষে ধনমনি সিং অভিযোগ করেন সুপ্রিমকোর্টের নির্দেশে জুটমিলের শ্রমিক, কর্মচারী ও পেনসনারদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হচ্ছে।

কিন্তু নিয়ম না মেনে গোপনে এই বকেয়া টাকা প্রদান করা হচ্ছে। তাই পিএফ অফিসের সামনে গণধর্না সংগঠিত করা হবে। একই সাথে পিএফ কমিশনারের নিকট গণ ডেপুটেশন প্রদান করা হয়। তিনি আরো বলেন, ত্রিপুরা জুটমিল কর্তৃপক্ষ তাদের হলফনামা দাখিলের পর ফাষ্ট কাম ফাষ্ট সার্ভ পদ্ধতি মেনে পেমেন্ট শুরু করেছেন। মোট ১৬৩৭ জন প্রাপকের প্রায় ৯০ শতাংশ মিটিয়ে দেওয়া হয়েছে। তাই দাবি করা হচ্ছে, এরিয়ার প্রাপ্য প্রাপকদের নামের পূর্নাঙ্গ তালিকা এখনো সর্বসমক্ষে প্রকাশ করা হয় নি। অনতি বিলম্বে এই তালিকা প্রকাশ করার জন্য দাবি।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha