Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য কংগ্রেসের কর্মসূচির বাস্তব রূপ নিতে রাজ্য সফরে ইনচার্জ

কংগ্রেসের কর্মসূচির বাস্তব রূপ নিতে রাজ্য সফরে ইনচার্জ

কংগ্রেসের কর্মসূচির বাস্তব রূপ নিতে রাজ্য সফরে ইনচার্জ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ আগস্ট : সর্বভারতীয় কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের সাথে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে গত বাইশে আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত "ভোট চোর গদ্দি ছোড়"কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির সঠিক বাস্তবায়ন রূপ দিতে রাজ্য সফরে এসেছেন প্রদেশ কংগ্রেসের ইনচার্জ শব্দগিরি সংকর উলাকা। শুক্রবার বিকেলে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে উনাকে স্বাগত জানানো হয়।

 উনাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এবং বিধায়ক বীরজিৎ সিনহা। ত্রিপুরা ইনচার্জ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "ভোট চোর গদ্দি ছোড়" কর্মসূচি দেশের সবগুলো রাজ্যে সংগঠিত করা হচ্ছে। এর পরবর্তী কর্মসূচি হবে ১০ কোটি স্বাক্ষর গ্রহণ করে নির্বাচন কমিশন এবং রাষ্ট্রপতি কাছে জমা দেওয়া হবে। বর্তমান সরকারের ভোট চুরির প্রতিবাদে এই ধরনের কর্মসূচি জনগণকে সঙ্গে নিয়ে লাগাতার অব্যাহত থাকবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha