স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ আগস্ট :টি.বি মুক্ত ভারত অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় এক বৈঠক। পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার, পশ্চিম জেলার মেডিক্যাল সুপার, জেলার অন্তর্গত বিভিন্ন ব্লকের বিডিও সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।
এই বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লী থেকে আগত ভারত সরকারের বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিএসএন পরামর্শদাতা ডঃ গৌতম বরগোহাঁই, নিক্ষয় মিত্র উদ্যোগের জাতীয় পরামর্শদাতা ডি. ধর্ম রাও, কেন্দ্রীয় যক্ষ্মা বিভাগের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ গঙ্গাধর দাস ও ডাঃ ভবানী সিং কুশওয়াহার।
পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার জানান টি.বি মুক্ত ভারত অভিযান কর্মসূচীর অঙ্গ হিসেবে এইদিন রাজ্য ও কেন্দ্রিয় প্রতিনিধি দলের সদস্যরা ত্রি-স্তর পঞ্চায়েতের জন প্রতিনিধিদের সাথে বৈঠক করা হয়েছে। সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আগামি তিন থেকে ছয় মাসের মধ্যে পশ্চিম জেলাকে টি.বি মুক্ত জেলা করা হবে। এবং সকল জনপ্রতিনিধি একজন টিবি রোগীর দায়িত্ব গ্রহণ করবে।

