Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য ডিসেম্বর মাসে সিভিল হাসপাতাল চালু করার পরিকল্পনা

ডিসেম্বর মাসে সিভিল হাসপাতাল চালু করার পরিকল্পনা

ডিসেম্বর মাসে সিভিল হাসপাতাল চালু করার পরিকল্পনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ আগস্ট : বৃহস্পতিবার রাজধানীর বুকে নির্মীয়মাণ সিভিল হাসপাতালের কাজ সরজমিনে ঘুরে দেখলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সাথে ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও নির্মাণ সংস্থার আধিকারিকরা।

এইদিন নির্মীয়মাণ সিভিল হাসপাতালের কাজ সরজমিনে ঘুরে দেখার পর মেয়র দিপক মজুমদার জানান নির্মাণ কাজ সন্তোষ জনক ভাবে চলছে। আগরতলা শহরে দুইটি রেফারেল হাসপাতাল রয়েছে। তারপরও সিভিল হাসপাতাল চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগে এই সিভিল হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। যাতে করে জিবি ও আইজিএম হাসপাতালের উপর চাপ কমানো যায়। এই সিভিল হাসপাতালে ১৮ হাজার স্কয়ারফিট জায়গার উপর নির্মাণ করা হচ্ছে। তিনি আশা ব্যক্ত করেন সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাসে এই সিভিল হাসপাতাল চালু করা যাবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha